কর্তব্যে অবহেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সাংহাইয়ে নববর্ষ উদ্যাপনের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে চারজন সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় আরও সাতজনকে শাস্তি দেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন হুয়াংপু জেলার দলীয় প্রধান ও তাঁর সহকারী, জেলার জননিরাপত্তা প্রধান এবং পুলিশের উপপ্রধান। বাকিরা পর্যটন, জননিরাপত্তা ও নগর ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা। ঘটনার তদন্তের দায়িত্বপ্রাপ্ত দল জানায়, স্থানীয় ওই কর্মকর্তারা জননিরাপত্তার ঝুঁকি প্রতিরোধে ব্যর্থ হয়েছেন। গত ৩১ ডিসেম্বর রাতে সাংহাইয়ের চিয়েনয়ি স্কয়ারে ওই দুর্ঘটনায় পদদলিত ও শ্বাসরুদ্ধ হয়ে ৩৬ জনের মৃত্যু হয়। বিবিসি